যৌথবাহিনীর অভিযানে কেন্দুয়ায় নাহার এন্টারপ্রাইজে গুদাম থেকে সাড়ে ১৩ টন চাল জব্দ

Share the post
সোহেল খান দূর্জয়,নেত্রকোনা : নেত্রকোনা কেন্দুয়া উপজেলায় কলেজ রোড এলাকায় নাহার এন্টারপ্রাইজের একটি গোডাউনে যৌথবাহিনীর অভিযানে ১৩ হাজার ৫১৫ কেজি চাল জব্দ করা হয়েছে। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম অংশ নেয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়। তবে পরে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২১ জুন) কেন্দুয়ার থানার ওসি মিজানুর রহমান জানান, এই ঘটনায় কাউকে গ্রেফতার দেখানো হয়নি এবং কোনো মামলা দায়ের করা হয়নি। এরআগে শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
কেন্দুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জব্দকৃত চালগুলো ছিল ডিলার রেশন (ডি.আর) কর্মসূচির আওতাভুক্ত। যা বিধি লঙ্ঘন করে একত্রে মজুদ রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জানা যায়, নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হলেন কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহম্মেদ। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ দিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই গোডাউনে সরকারি চাল মজুদের আড়ালে অনিয়ম চলছিল। প্রশাসনের এই অভিযানের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]