মেয়র মনোনয়ন : প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেয়র নাছির

Share the post

চট্টগ্রাম : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। একই সঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীকেও অভিনন্দন জানান মেয়র।

মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে দূরদর্শী ও সমযোপযোগী উল্লেখ করে একুশে পত্রিকাকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ জানাই একারণে যে, মেয়র নির্বাচনের জন্য তিনি রাজনীতির একজন তৃণমূল কর্মীকেই বেছে নিয়েছেন। তাঁর সিদ্ধান্তে ‘রাজনীতি’ রাজনীতির হাতেই থাকলো। এর মধ্যদিয়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা নতুন করে আশাবাদি হয়ে ওঠবে বলেও মেয়র মন্তব্য করেন।

মেয়র বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী একজন সৎ ও যোগ্য প্রাথী। তার জয়লাভ সুনিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে চট্টগ্রামের মেয়র পদটি উপহার দেওয়াই হবে এখন আমাদের প্রধান লক্ষ্য। এজন্য সকল মতদ্বৈততা ভুলে দলীয় নেতাকর্মীদের এক কাতারে সামিল হওয়ার আহ্বান জানান আ জ ম নাছির উদ্দীন।

প্রসঙ্গত, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, কোষাধ্যক্ষ ও সিডিএ সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, বিএনপির সাবেক মেয়র এম মনজুর আলমসহ ১৯ জন মেয়র পদে মনোনয়ন কিনেছিলেন। শনিবার রাতে গণভবনে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভাশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে চমকে দিয়ে তৃণমূল থেকে উঠে আসা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নাম ঘোষণা করেন। রোববার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফশিল ঘোষণা করার কথা রয়েছে নির্বাচন কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]