মুন্সীগঞ্জে অপরাধীদের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আদালত প্রাঙ্গনে ছাত্রদের অবস্থান

Share the post
মোঃখায়রুল ইসলাম হৃদয়, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জে হত্যা মামলায় জড়িত প্রকৃত অপরাধীদের যথাযথ শাস্তি, মূল আসামিদের জামিন না দেওয়া ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আদালত প্রাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। এর আগে ছাত্র জনতা মুন্সিগঞ্জ সুপার মার্কেট এলাকা থেকে পদযাত্রা করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদালত প্রাঙ্গনে গিয়ে অবস্থান নেয়।
বৈষম্যবিরোধী ছাত্র সমাজ এবং সর্বস্থরের জনগণের ব্যানারে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত প্রায় ঘন্টাব্যাপী মুন্সীগঞ্জ আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন প্রাঙ্গনের নিচে তারা অবস্থান নিয়ে স্লোগান দেয়। এ সময় অবস্থান কর্মসূচি থেকে গত ৪ আগস্ট মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা চালিয়ে যারা হত্যা করেছে। যারা শত,শত ছাত্র জনতাকে আহত করেছে সেই প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবী করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]