সিংড়ায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

Share the post
ফজলে রাব্বী, নাটোরঃ নাটোরের সিংড়ায় ভুয়া এক চিকিৎসকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিংড়া উপজেলার চাউলপট্টি মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম আলমাস, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এমবিবিএস ডিগ্রী ছাড়া রোগী দেখতেন এসএম জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। তিনি নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রেসক্রিপশন লিখতেন। এছাড়াও মেডিক্যাল প্র্যাকটিস কার্যক্রম চলমান ছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৪ ধারায় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ভুযা চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রাজশাহী বাগমারায় দলীয় পরিচযয়ে পেট্রোল না দেয়ায় পাম্প মালিককে হেনস্তার অভিযোগ 

Share the post

Share the postহাবীব জুয়েল। রাজশাহী :: সরকারী বিধি মোতাবেক রাজশাহী জেলার বাগমারা উপজেলার হাটগাঙ্গোপাড়া ফিলিং ষ্টেষনে তেল দিতে গিয়ে বিপাকে পড়েছেন হাট গাঙ্গোপাড়া ফিলিং স্টেশন এর মালিক সারওয়াজ জাহান সবুর। অবশ্য এই সংবাদ এখন জাতীয় পত্রিকার শিরোনামও বটে । সরেজমিন ঘটনাস্থলে অনুসন্ধানে গিয়ে জানা যায়, গত রোববার (২২/০৩/২০২৬) সন্ধ্যায় হাটগাঙ্গোপাড়া ইউনিয়ন কৃষক দলের ক্রীড়া সম্পাদক […]

রাজশাহীতে সেই এসআই করিম যেভাবে মিস্ত্রির কাছ থেকে ৪০ হাজার টাকা নিলেন

Share the post

Share the postনিজস্ব প্রতিবেদক। রাজশাহী :: বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির (বিআরপিওডব্লিউএ) ৪১তম বার্ষিক সাধারণ সভায় বাংলাদেশ পুলিশ প্রধান বাহারুল আলম বলেছিলেন – পুলিশ হয়ে উঠেছিল ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল। বাংলাদেশ পুলিশের ইতিহাসে পুলিশকে এমন অবস্থায় আর কখনও পড়তে হয়নি। “আমরা সেজন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পুলিশ যাতে আর কখনও জনবিরোধী অবস্থানে […]