মুখোমুখি দুই রেলগাড়ি,অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীদের!
দুইটি ট্রেন একই লাইনে চলে আসার ঘটনায় কর্ণফুলীতে দায়িত্বরত স্টাফরা স্টেশন মাস্টারকে দোষারোপ করেন। আর ম্যাক্সের স্টাফরা দোষারোপ করেন কর্ণফুলীর চালককে।
কুমিল্লার স্টেশন মাস্টার সফিকুর রহমান ভূঁইয়া বলেন, এই ঘটনা ভুল বোঝাবুঝির কারণে হতে পারে। খুব অল্প সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে, এতে কেউ আহত হয়নি।
রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেছেন, ঘটনাটি শুনেছি, খোঁজ নিয়ে দ্রুত এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

