মির্জাপুরে পুষ্টকামুরী পূর্ব পাড়া এলাকায় ঝুলন্ত লাশ উদ্ধার: পরিবারের দাবী হত্যা 

Share the post
সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুরে এক গৃহ বধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাত আনুমানিক ০৩ টার সময় নিজের বাবার বাসায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় মরদেহ। পরে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
‎পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে প্রথমে মেরে গলায় উড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। মারা যাওয়ার দিন স্বামী-স্ত্রী একসাথে ছিল পরে রাতে সে দরজা বন্ধ করে জানালা খোলা অবস্থায় রেখে চলে যায়। এখন পর্যন্ত স্বামীর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানাজানি হওয়ার আগেই পলাতক রয়েছে। অন্যদিকে বড় ভাই শাহজাদা ব্যবসার কাজে চট্রগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় ছিলেন। বাড়িতে পাগল বাবা বাসায় ছিলেন।
‎নিহতের বড় ভাই শাহজাদা বলেন, আমার বোনকে তার স্বামী রমজান সরদার পূর্ব পরিকল্পনাভাবে হত্যা করেছে। তিনি প্রায় সময়ই শারীরিক নির্যাতন করে আসছিলেন। বিছানায় রক্তাক্ত ভেজা অবস্থায় দেখা গেছে। আমরা এই ঘটনার সাথে জড়িত তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করি।
‎নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার পিতা: আব্দুর রহমান এর মেয়ে রাহিমা (২০)। তার একটি ৪ বছরের ছোট মেয়ে আছে।
‎এব্যাপারে মির্জাপুর থানার এস আই প্রদীপ চন্দ্র সরকার সাংবাদিকদের বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এই ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানা গেছে। তবে তদন্ত চলমান আছে। যদি ঘটনার সাথে কেউ জড়িত থাকে সেই ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]