মির্জাপুরে নিখোঁজের দুইদিন পর এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করলো থানা পুলিশ

Share the post

সীমান্ত দাস, মির্জাপুর, (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করলো থানা পুলিশ। বুধবার (১৯ নভেম্বর) বিকেলের দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া নামক এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

তথ্য মতে জানা যায়, গত সোমবার (১৭ নভেম্বর) দিন থেকে তিনি নিখোঁজ হয়ে যান। তারপর থেকে তার কোনো খুজ মেলেনি। দুইদিন পর তার মরদেহ ধেরুয়া নামক এলাকায় পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। এরপর পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দিলে তার পরিচয় পাওয়া যায়।

নিহত ব্যক্তি হলেন, মির্জাপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া এলাকার পিতা: ঠান্ডু এর মেয়ে শ্যামলী (৬০)।

এব্যাপারে মির্জাপুর দেওহাটা ফাড়ির ইনচার্জ মো. গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]