তাড়াশে স্ত্রী থাকা অবস্থায় স্কুলছাত্রীকে বিয়ে- থানায় অভিযোগ

Share the post
জলিলুর রহমান জনি ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী জীবিত থাকা অবস্থায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে রঘুনিলি মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. মনোয়ার হোসেন (৫০)-এর বিরুদ্ধে। এ ঘটনায় তার প্রথম স্ত্রী মোছা. শামীমা জাহান তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (১৯ নভেম্বর) তাড়াশ থানায় অভিযোগ দেন শামীমা জাহান। তিনি নিজেও এক স্কুলের শিক্ষক। মনোয়ার হোসেন তাড়াশ পৌর এলাকার শোলাপাড়া গ্রামের বাসিন্দা মো. ফজলুল হকের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, খুঁটিগাছা গ্রামের আব্দুস সালামের মেয়ে ও শোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সাদিয়া খাতুনের (১৬) সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল মনোয়ার হোসেনের। সম্প্রতি কয়েকদিন ধরে স্বামীর খোঁজ না পেয়ে শামীমা সন্দেহপ্রবণ হয়ে ওঠেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) গোপন সূত্রে খবর পেয়ে তিনি আব্দুস সালামের বাড়িতে যান। সেখানে গিয়ে একই কক্ষে স্বামী মনোয়ার হোসেনকে ওই স্কুলছাত্রী সাদিয়ার সঙ্গে দেখতে পান। পরে বিষয়টি জানতে চাইলে মনোয়ার ও মেয়েটির পরিবারের কয়েকজন তাকে গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
শামীমা জাহান বলেন, “এর আগেও আমার স্বামী তার নিজ স্কুলের ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তখন ব্যাপক সমালোচনা হয়। পরিবারের সম্মান ও মেয়েদের কথা ভেবে বহুবার তাকে শোধরানোর চেষ্টা করেছি। কিন্তু তিনি থামেননি। তাই বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।”
অভিযুক্ত শিক্ষক মনোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো বিয়েই করেননি।তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, “স্ত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]