মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিন দোকানের মালামাল পুড়ে ছাই, আহত-১ জন

Share the post

সৈয়দ আবুল হাসনাত জিসান,(মিরসরাই): চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবুরহাট বাজারে অগ্নিকাণ্ডে ৩টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এসময় নিজাম উদ্দীন নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। আহত নিজাম উদ্দীন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১ মার্চ) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা দোকানীরা। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তরা হলেন— তুলার দোকানের মালিক নিজাম উদ্দিন, ওয়ার্কসপ দোকানী আজিজুল হক এবং সাইকেল দোকানের মালিক শেখ ফরিদ।Open photo

ওয়ার্কসপ দোকানের মালিক আজিজুল হক জানান, তুলা প্রস্তুতের মেশিন থেকে হঠাৎ আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাশ্ববর্তী দোকান গুলোতেও আঘাত হানে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের ডিউটি অফিসার ওসমান গনী জানান, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আমরা দীর্ঘ আধা ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তুলা প্রস্তুতের মেশিন থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে তিন দোকানীর প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং নগদ প্রায় ১০ লক্ষটাকা উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]