মিরসরাইয়ে নৈশ প্রহরী নুরুল আমিনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা

Share the post

মিরসরাইয়ে একটি স’মিলের দায়িত্বরত নৈশ প্রহরী নুরুল আমিনকে (৫৫) পিটিয়ে হত্যা করেছে দুর্বত্তরা। শুক্রবার (১ অক্টোবর) রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের বড় কমলদহ কমরআলী রাস্তার পাশে ছোটন চৌধুরীর স’মিলে এই ঘটনা ঘটেছে। শনিবার (২ অক্টোবর) সকালে স’মিলের পেছনে হাত-পা বাঁধা অবস্থায় নুরুল আমিনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। চোরের দল ৩টি বৈদ্যুতিক ট্রান্সফরমার ও স’মিলের মোটর সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।
নিহত নুরুল আমিন উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বড়কমলদহ এলাকার দলিলুর রহমান বাড়ির মৃত আহম্মেদুর রহমানের ছেলে। তার স্ত্রী ও ২ মেয়ে রয়েছে।

স’মিলের মালিক ছোটন চৌধুরী বলেন, শুক্রবার রাতে বড়কমলদহ এলাকায় অবস্থিত আমার স’মিলের পানির মোটর, ৩টি ট্রান্সফমার চুরি করে নিয়ে যায় চোরের দল। এসময় বাঁধা দেওয়ায় নৈশপ্রহরী নুরুল আমিনকে চোরের দল হাত পা বেঁধে হাতুড়ি ও গাছ দিয়ে পিটিয়ে হত্যা করে। তিনি দু’বছর যাবৎ নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এলাকায় নুরুল আমিনের সাথে কারো ঝামেলা বা শত্রুতা নেই। প্রাথমিক তদন্তে ও এলাকাবাসীর সাথে কথা বলে যতটুকু ধারনা করছি স’মিলে চুরি করতে আসা চোরের দলকে চিনে ফেলায় তাকে হাত পা বেঁধে পিটিয়ে খুন করা হয়েছে। সুরতহালে তাঁর মাথায়, পায়ে ও কানে আঘাতের চিহৃ দেখা গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হচ্ছে। এঘটনায় থানায় এখনো কোন মামলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]