মোঃ সজল মন্ডল,ফরিদপুর :মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য এই অঙ্গীকারকে ধারণ করে লায়ন্স ক্লাব অব ফরিদপুর। সমাজের কল্যাণে একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ১৮ই সেপ্টেম্বর বিকেল ৫টায় ফরিদপুর নিউ মার্কেটে ক্রেতা ও ব্যবসায়ীদের সুবিধার্থে ১০টি ময়লা ফেলার বিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ মার্কেটের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় লায়ন্স ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট সাইদুর রহমান মানিকের নেতৃত্বে মতিউর রহমান নান্নু, শফিকুর রহমান, আশিক হাবিব সিদ্দিকী, সঞ্জয় কুমার, হায়দার খান, আলী আকবর, ফারুক হোসেন, ফজলে রাব্বি ও সজয় কুমার সাহা উপস্থিত থেকে এই সামাজিক উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেন।
ময়লার বিন বিতরণ শেষে লায়ন্স ক্লাব অব ফরিদপুর কার্যালয়ে অক্টোবর মাসব্যাপী সেবা কর্মসূচি নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন কর্মসূচি বাস্তবায়নের নানা পরিকল্পনা ও দিকনির্দেশনা তুলে ধরা হয়।
লায়ন্স ক্লাব অব ফরিদপুরের নেতারা জানান, পরিবেশ সংরক্ষণ, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বহুমুখী কার্যক্রমে প্রতিষ্ঠানটি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। অক্টোবর মাসজুড়ে আরও বেশ কিছু জনকল্যাণমূলক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে, যা মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

