মাধবপুরে সড়ক দুঘটনা এক চালক নিহত

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের সঙ্গে ট্রাকের ধাক্কায় ফারুক মিয়া (৩৭) নামে এক চালক নিহত হয়েছে।ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর নামক স্থানে শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক মিয়া ঝিনাইদহ জেলার কুটচাঁদপুর থানার জগাইর গ্রামের রেনু মিয়ার ছেলে।
এ ঘটনায় চালকের সহযোগী ইমরান মিয়া (২২) কে গুরুতর আহত অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাইনুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাথর বোঝাই ট্রাক উল্লেখিত এলাকায় বিকল হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর পেছন দিক থেকে অপর একটি ট্রাকের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]