মাধবপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Share the post

মোঃজাকির হোসেন.মাধবপুর হবিগন্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সবুজ ওরফে সজিব কে গ্রেফতার করেছে।
আজ ( সোমবার) রাত ১০ টায় চৌমুহনী বাজার থেকে সবুজ কে গ্রেফতার করে পুলিশ।
সবুজ ওরফে সজিব উপজেলার চৌমুহনী ইউনিয়নের মনোহরপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে।
ওইদিন রাতে গোপন সুত্রে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরী চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সজিব ওরফে সবুজ কে গ্রেফতার করে। এসআই বাবুল চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ২০০৭ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় আদালত তাকে এক বছরের সাজা
১ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের রায় প্রদান করেন। এরপর থেকেই সে পলাতক ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]