মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ টি মামলা
মোঃজাকির হোসেন মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্টান খোলা
রাখা, সাস্থ্যবিধি না মানার অপরাধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ১৩ টি মামলায় ১২ হাজার ৯ শত টাকা জরিমানা করেছেন। আজ ( সোমবার) সকাল থেকে দুপুর পর্যন্ত সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ উপজেলা সদর সহ
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ টি মামলায় ১২ হাজার ৯শত টাকা জরিমানা
করেন। লক ডাউনে ঢাকা সিলেট মহাসড়কে দুর পাল্লার কোন যানবাহন চলাচল করতে
দেখা যায়নি। ছোট ছোট কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে।

