মাধবপুরে ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন
মোঃজাকির হোসেন মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিজিবি কতৃক ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে ও প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছে একটি পরিবার।বুধবার (৪ আগষ্ট) বিকেলে উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন শিয়ালউড়ি গ্রামের মৃত আব্দুল হালিম মিয়ার ছেলে আজিজুর রহমানের ভাই সাইফুর রহমান টিটু। তিনি বলেন , তার বড় ভাই আজিজুর রহমান পল্লী চিকিৎসক ও ফার্মেসি ব্যবসা করেন। গত ৩১ জুলাই তার বড় ভাই রোগী দেখে বাড়ি ফিরার পথে হবিগন্জ ৫৫ ব্যাটালিয়নের হরষপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার মামুনুর রশিদ সহ একদল বিজিবি সদস্য তাকে আটক করে নিয়ে যায়। ওই দিন আরো ২ জন কে বিজিবি আটক করে। তারাও ভাল মানুষ। বিজিবি সদস্যরা তার ভাই আজিজুর রহমান কে ইয়াবা দিয়ে মামলা করেন।সংবাদ সম্মেলনে তিনি তার ভাই সহ ৩ জন কে এই ষড়যন্ত্র মূলক মামলা থেকে অব্যাহতি দিতে উধ্বর্তন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

