মাধবপুরে শিশু ধর্ষনের অভিযোগে ব্যবসায়ী আটক

Share the post

মোঃজাকির হোসেন মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে শিশু ধর্ষনের অভিযোগে গেদু মিয়া নামে এক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। আজ (শনিবার) সন্ধ্যায় দক্ষিণ বরগ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিন বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
গত শুক্রবার রাতে একই গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে গেদু মিয়ার দোকানে যায়। কিছুক্ষন পর শিশুটি কান্না করে তার মার কাছে এসে তাকে ধর্ষনের বিষয়টি বলে। আজ সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় থানার এসআই মুমিনুল ইসলাম গেদু মিয়া কে আট করে।
মাধবপর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্ষনের অভিযোগে একজন কে আটক করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া ধর্ষন হয়েছে কিনা তা এই মূহুর্তে বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]