মাধবপুরে বাসচাপায় কলেজছাত্র নিহত

Share the post

স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় দ্রুতগামী বাসের চাপায় মোফাজ্জল হোসেন (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের করড়া এলাকায় আল আমিন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোফাজ্জল হোসেন মাধবপুর উপজেলার করড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। তিনি মাধবপুর সৈয়দ সঈদ উদ্দিন কলেজের ডিগ্রি শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বানের পানিতে মাছ ধরতে বের হয়েছিলেন মোফাজ্জল। মহাসড়ক পার হওয়ার সময় সিলেটগামী একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি দ্রুত পালিয়ে যায়। বাসটির পরিচয় শনাক্ত ও চালককে আটকের জন্য অভিযান চলছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্লাহ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]