মাধবপুরের ৩ মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জে আটক

Share the post

মোঃজাকির হোসেন,মাধবপর হবিগঞ্জ প্রতিনিধিঃ মাধবপুরের কুখ্যাত ম ৩ মাদক ব্যবসায়ী কিশোরগঞ্জে মাদকসহ আটক হয়েছে । আজ বুধবার ( ১৫ ডিসেম্বর ) রাত অনুমান ১২ টায় প্রাইভেটকার যোগে ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ কিশোরগঞ্জ যাওয়ার পথে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ১৪ , সিপিসি -২ কর্তৃক আটক হয় । র্যাব সূত্রে জানা যায় , মাধবপুর উপজেলার উত্তর বেজুড়া গ্রামের মৃত ছায়েদ আলীর পুত্র ছিপত আলী ( ৪০ ) , দক্ষিন বেজুড়া গ্রামের রইছ আলীর পুত্র আলম মিয়া খান ( ৩২ ) ও চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মন্তু মিয়ার পুত্র আব্দুর রহিম ( ৩৫ ) কে গোপন সূত্রে খবর পেয়ে র্যাব আটক করে । তাদের ব্যবহৃত নীল রং এর প্রাইভেটকারের ভিতর থেকে স্কসটেপ দিয়ে মোড়ানো ২৫ পুটলা গাঁজা উদ্ধার করে যার ওজন ৫০ কেজি বলে র্যাবের প্রেস রিলিজে জানানে হয়েছে । ধৃতদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মাদক আইনে মামলা রুজু হয়েছে বলে লেঃ কমান্ডার বিএন এম শোভন খান জানিয়েছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]