মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমের অপবাদে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি:মাদারীপুরে এক প্রবাসীর স্ত্রীকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে ঘটনাটি ঘামা চাপা দেয়ার চেষ্টা করছে এমন অভিযোগ উঠেছে। এখন মুখখুলতেও সাহস পাচ্ছে ভিকটিমের পরিবার। ঘটনাটি বুধবার ( ১ অক্টোবর) হলেও জানাজানি হয়েছে শুক্রবার (৩ অক্টোবর) রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকার মফিজ সরদারের ছেলে সোহাগ সরদার তার ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রীকে কৌশলে গেস্টরুমে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছেন। এ সময় তিনি ঘটনাটি সিসিটিভি ফুটেজ ও মোবাইলে ধারণ করে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে আসছেন। পরবর্তীতে সেই ভিডিও দেখিয়ে একাধিকবার ধর্ষণসহ ভয়ভীতি প্রদর্শন করেন। এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর দুপুরে সোহাগ সরদারের ছোট ভাই জসিম সরদার ভিকটিমকে পরকীয়া প্রেমের অপবাদ দিয়ে নির্যাতন করতে শুরু করেন। ঠিক সেই সময় পূর্বপরিকল্পিতভাবে সোহাগ সরদারের পক্ষ নিয়ে সাজিদ হাওলাদার, মিম বেগম, লামিয়া, ঝর্ণা বেগম, কালাম সরদারসহ আরও কয়েকজন ওই গৃহবধূর কক্ষে প্রবেশ করে দরজা-জানালা বন্ধ করে বেদম মারধর করেছিলেন। নির্যাতনের একপর্যায় তারা খুন্তি গরম করে গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে ছ্যাকা দেন। এরপর দড়ি দিয়ে বেঁধে ঘরের ভেতরে আটকে রাখেছেন। দীর্ঘ সময় ভিকটিমকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢামেক বার্ন ইউনিটে পাঠিয়ে দিয়েছে।

ভিকটিম বলেন, আমাকে যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই। ওরা প্রভাবশালী তাই এলাকার কেউ কিছু বলার সাহস করে না। আমাকে মিথ্যা অপবাদ দিয়ে নির্যাতন করেছে। আমাকে ব্ল্যাকমেইল করেছে।

এ ঘটনায় মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ভিকটিমকে আটকে রেখে মারধরের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]