মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় প্রীতি ফুটবল ম্যাচ আলোচনা সভা

Share the post
আহসান হাবীব সুমন,কচুয়া চাঁদপুর প্রতিনিধি : মহান জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে ও মাদকের ভয়াল থাবা থেকে চাঁদপুরের কচুয়ার যুবকদের রক্ষা করতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে প্রীতি ফুটবল ম্যাচ আলোচনা সভার আয়োজন করে আকানিয়া আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠন।
বুধবার কচুয়া উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের আকানিয়া মোড়ে এলাকার যুবকদের মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পেতে খেলাধুলায় মনোযোগী করার লক্ষ্যে এবং গ্রামের বয়স্ক পুরুষদের মধ্যে রশি টানাটানি খেলাসহ বিভিন্ন ধরনের ব্যতিক্রমী আয়োজন করে
আলোর সন্ধান সমাজ কল্যাণ সংগঠন।
খেলাধুলা শেষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম।
সংগঠনের সাধারণ সম্পাদক জাবেদ হোসাইনের পরিচালনায়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সাবেক শিক্ষক লোকমান শেখ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মিয়াজী, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি কামরুল ইসলাম,আলোর দিশারী সংগঠনের সভাপতি হাজী হারুন, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসাইন, কচুয়া মিয়াজী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির চেয়ারম্যান শফিক মিয়াজী,সংগঠনের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,কোষাধ্যক্ষ আব্দুল হাই এবং দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিনসহ আরো অনেকে ‌।
 আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণ সমাজকে সুস্থ ও সচেতন জীবনধারার দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ধরনের ব্যতিক্রমীধমী আয়োজনটি এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]