মাগুরার শ্রীপুরে আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তখলপুর হান্টার্স বিজয়ী। 

Share the post
জিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি:মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের তখলপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ‘আসিফ মাহমুদ সম্পদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট’ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। রোববার (২২ মার্চ) সকাল ৯টা থেকে শুরু হয়ে দিনব্যাপী তখলপুর দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে এই জমজমাট ক্রিকেট লড়াই অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করে— তখলপুর টাইগার্স, তখলপুর কিংস, তখলপুর হান্টার্স এবং তখলপুর ভিক্টোরিয়ানস। নক-আউট পদ্ধতির এই আসরের ফাইনালে মুখোমুখি হয় তখলপুর হান্টার্স ও তখলপুর ভিক্টোরিয়ানস।
ফাইনালে প্রথমে টসে জিতে তখলপুর ভিক্টোরিয়ানস ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় এবং নির্ধারিত ওভারে ১২০ রান সংগ্রহ করে। ১২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে তখলপুর হান্টার্স দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, বিশিষ্ট পরিবেশবিদ বাপ্পি সরদার। বিশেষ আবেগঘন মুহূর্তে টুর্নামেন্টের জার্সি উন্মোচন করেন প্রয়াত আসিফ মাহমুদ সম্পদের পিতা সাবেক সেনা কর্মকর্তা শহিদুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তখলপুর ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি  আজাদ শেখ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রহমান জাহিদ, আনোয়ার হোসেন আনু, বিআইডব্লিউটিএ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তুহিন এবং দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, “মাদক ছাড়ো—খেলায় বাড়ো” স্লোগানকে সামনে রেখে সমাজ থেকে মাদক দূর করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণ ও যুব সমাজকে সুস্থ মানসিকতায় বেড়ে উঠতে সাহায্য করে। বক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের স্থানীয় টুর্নামেন্ট থেকেই একদিন জাতীয় দলের জন্য প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শ্রীপুরে “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে শ্রীপুর  উপজেলা  নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের উপস্থিতিতে ৩ বছরের শিশুকে টিকা দেওয়ার মধ্যে দিয়ে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ  উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ৯ টায়  শ্রীপুর ইউনিয়নের সাবেক ১ নং ওয়ার্ডের ক/১ সাব ব্লক অস্থায়ী টিকাদান কেন্দ্রে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের […]

পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিচ্ছেন তখলপুর মাদ্রাসার সভাপতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর, মাগুরা জেলা প্রতিনিধি:আগামী ২১ এপ্রিল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষা।  এই পরীক্ষাকে সামনে রেখে মাগুরার শ্রীপুর উপজেলায় এক ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ দেখা গেছে। পরীক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে সরাসরি তাদের বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন ও কলম,খাতা,পেনসিল […]