কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে গুরুতর আহত ইবি শিক্ষার্থী

Share the post
ইবি প্রতিনিধি:কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসমাইল হোসেন তাকবির।
শনিবার (২১ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা নগরীর পদুয়ারবাজার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
আহত ইসমাইল হোসেন তাকবির ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মধুপুর এলাকায় একটি মসজিদে ইমাম ও খতীব হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। ঈদের নামাজ আদায় করিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীগামী ‘মামুন স্পেশাল’ বাসে করে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার বুকের দুটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার সহপাঠী রেজাউল ইসলাম রাকিব জানান, বাসে করে বাড়ি ফেরার সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তিনি অভিযোগ করেন, রেলক্রসিংয়ে দায়িত্বরত গেটম্যানের অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। এছাড়া আহতদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা ব্যবস্থাপনায়ও কিছুটা অবহেলা লক্ষ্য করা গেছে বলে দাবি করেন তিনি। দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য, এ ভয়াবহ সংঘর্ষে ঘটনাস্থলেই অন্তত ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]