মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, কিশোরগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেফতার

Share the post

আকিব হৃদয়, নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাজে মন্তব্য করায় সৌরভ দত্ত নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) সকালে কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সৌরভ দত্ত পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের হোসেন্দী পূর্ব পাড়া গ্রামের বানিয়া সুক্কু রঞ্জন দত্তের ছেলে। পুলিশ জানায়, সৌরভ দত্ত বুধবার (১৯ মে) তার ফেসবুক মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। পরে সেটা ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রশাসনের নজরে এলে শুক্রবার সকালে কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]