মর্মান্তিক “রানা প্লাজা” ট্র‍্যাজডির ১ যুগ,নিহতদের স্বরনে মোমবাতি প্রজ্বলন

Share the post
মাহমুদুল ইসলাম সাগর ,সাভার উপজেলা প্রতিনিধি : বাংলাদেশের আলোচিত দূর্ঘটনা  “রানা প্লাজা” ধসের ১২ বছর অতিবাহিত , আজ বুধবার সন্ধায় মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে  নিহত শ্রমিকদের স্মরণ করলেন তাদের আপনজন ও  শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় সাভারের ‘রানা প্লাজা’ সম্মুখে তৈরী অস্থায়ী বেদিতে এই মোমবাতি কর্মসূচি পালন করা হয়। এসময় নিহতদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয়। শ্রমিকদের পরিবার ও শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে নিহত শ্রমিক দের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাতের পাশাপাশি রানা প্লাজার ধসের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি জানানো হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘প্রতি বছর এই দিনে আমরা নিহতদের স্বরণে বিভিন্ন কর্মসূচি পালন করি। প্রতি বছরই আমরা বিভিন্ন দাবি তুলে ধরি। দাবিগুলো হচ্ছে, ২৪ এপ্রিলকে জাতীয়ভাবে শ্রমিক শোক দিবস ঘোষণা করা, রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ তৈরি করা, রানা প্লাজার জমি অধিগ্রহণ করে ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং হতাহত শ্রমিকদের এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে করা আমাদের  দাবির কোনোটাই এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার উপজেলায় অবস্থিত রানা প্লাজা ধসে মারা যান   ১ হাজার ১৩৮ জন শ্রমিক, আহত হন প্রায় ৩ হাজার জন শ্রমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]