মনোহরদীর চর আহম্মদপুরে হযরত পীরে কামেল হাফিজ পুলিশের ৬৯তম উরস মোবারক অনুষ্ঠিত

Share the post
 মো হিমেল মিয়া। মনোহরদী, নরসিংদী। নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চর আহম্মদপুরে হযরত পীরে কামেল হাফিজ পুলিশের মাজার প্রাঙ্গনে দুই দিনব্যাপী ৬৯তম বাৎসরিক উরস মোবারক, মেলা ও ভান্ডারী গান যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ১০ ও ১১ এপ্রিল (শুক্রবার ও শনিবার) অনুষ্ঠিত এই উরস মোবারকে বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য ভক্ত-অনুরাগী ও দর্শনার্থীর উপস্থিতিতে পুরো মাজার প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিদিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলিফ হোমিও ল্যাবরেটরীজের ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এম এইচ কবির।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী  সভাপতি আবুল ফজল। এছাড়াও উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মানিক, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়ল, খিদিরপুর ইউনিয়নের প্রস্তাবিত ছাত্রদলের সভাপতি মিজানুর রহমান ছাত্রনেতা  তামিম, শাহিন সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উরস মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া, আধ্যাত্মিক আলোচনা, ভান্ডারী গান এবং আকর্ষণীয় মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ দিনে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও উরস মোবারকটি ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]