মনোহরদীর খিদিরপুরে বিএনপির গণসংযোগ অনুষ্ঠিত

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী : নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে বিএনপির গণসংযোগ কর্মসূচি জনতার ব্যাপক সাড়া ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী ও বিশিষ্ট সমাজসেবক জনাব মাঈন উদ্দিন বাবুলের নেতৃত্বে এবং খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আবুল ফজলের দিকনির্দেশনায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নেতাকর্মীরা ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও বাজার এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন এবং দীর্ঘদিনের বঞ্চনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
গণসংযোগে অংশ নেওয়া এক প্রবীণ ভোটার বলেন, বহু বছর পর মানুষ আবার ভোট নিয়ে আশার কথা ভাবছে। তিনি জানান, এমন একজন জনপ্রতিনিধি প্রয়োজন যিনি সাধারণ মানুষের কথা সাহসের সঙ্গে সংসদে তুলে ধরবেন, আর সেই বিবেচনায় এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের প্রতি তাদের আস্থা রয়েছে। একজন তরুণ ভোটার বলেন, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার আশায় তারা ধানের শীষ প্রতীকের পক্ষেই অবস্থান নিয়েছেন।গণসংযোগকালে ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে জনাব মাঈন উদ্দিন বাবুল বলেন, খিদিরপুর ইউনিয়নের মানুষ আজ ঐক্যবদ্ধ ও সচেতন। তিনি বলেন, একটি ভোটই পারে এই এলাকার ভবিষ্যৎ বদলে দিতে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি জনগণের অধিকার, ন্যায় ও গণতন্ত্রের প্রতীক। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুল একজন সৎ, সাহসী ও জনবান্ধব নেতা। তাকে সংসদে পাঠাতে পারলে মনোহরদী–বেলাব এলাকার উন্নয়ন আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে।এই গণসংযোগে উপস্থিত ছিলেন সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মনোহরদী উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার এবং খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য জনাব আবু বক্কর সিদ্দিক, ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি শামীম মিয়া, ছাত্রনেতা মামুন পারভেজ, যুবদল নেতা এমদাদুল হক ইদ্রিস, যুবদল নেতা জনাব রুহুল আমিন শৈকত, জনাব রাসেল মিয়া, জনাব জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ শেষে নেতৃবৃন্দ বলেন, খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে—আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সময়ের ব্যাপার মাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]