মণিরামপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এর মোবাইল কোট পরিচালনায় ৩০০০ টাকা জরিমানা

Share the post

মণিরামপুর প্রতিনিধিঃ যশোরের মণিরামপুর উপজেলায় কোভিড-১৯ মোকাবেলায় সামনের সারিতে থেকে কাজ করে চলেছেন প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্বেচ্ছাসেবী টিমের সদস্যরা। আজ ১০ মে (রবিবার) মনিরামপুর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। উপজেলার শ্যককুড় ইউনিয়নে কয়েকটি নদী থেকে নদিতে দেওয়া অবৈধ পাটা উত্তোলন করে সেগুলো পুড়িয়ে ফেলেন তিনি।মাস্ক ও হেলমেট বিহীন মোটর সাইকেল চালনোর দায়ে পৌর শহরে মোবাইল কোর্টের মাধ্যমে ৫টি মোটর সাইকেল চালককে ৫০০ টাকা করে মোট ২৫০০ টাকা জরিমানা করেন তিনি। এছাড়া চিনাটোলা বাজারে মেয়াদ উর্ত্তিন বিস্কুট বিক্রি করার দায়ে এক দোকানিকে ৫০০ টাকা জরিমানা করেন। মোবাইল কোর্ট পরিচালনা করার বিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার বলেন, আইন অমান্য করে মোটর সাইকেল চালানোর দায়ে ৫জন চালককে জরিমানা করা হয়েছে এবং নদীতে অবৈধভাবে পাটা স্থাপন করায় সেগুলো অপসারণের ব্যাবস্থা করা হয়েছে। কোভিড-১৯ মোকাবেলায় মোবাইল কোট পরিচালনা চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]