চট্টগ্রামে নিসচা ‘র উদ্যেগে ২৫০ পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

Share the post

নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে নগরীর বিভিন্ন এলাকায় কর্মহীন পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ২৫০ জন শ্রমিককে নিসচার পক্ষ থেকে খাদ্যসামগ্রী দেয়া হয়।

প্রত্যেক শ্রমিককে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি লবণ ও এক কেজি আটা দেয়া হয়।

রোববার (১০ মে) নগরীর মোমিন রোডে প্রিয়া কমিউনিটি সেন্টারে পরিবহন শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এসএম আবু তৈয়বের সভাপতিত্বে এ সাধারণ সম্পাদক শফিক আহমেদ সজীব ও সাংগঠনিক সম্পাদক মো. এনামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সহ-সভাপতি ও ডায়মন্ড সিমেন্টের পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী, সহ-সভাপতি ও চট্টগ্রাম ডেকোরেশন মালিক সমিতির সভাপতি হাজী মো. শাহাবুদ্দিন, নির্বাহী সদস্য টিংকু বড়ুয়া, সনত তালুকদার, মো. আনোয়ার হোসেন প্রমুখ। সূত্র : জাগো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]