চলচ্চিত্র নির্মাতা রানা হামিদ মারা গেছেন

Share the post

চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক রানা হামিদ শনিবার রাতে মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্নলিল্লাহি…রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন ঢালিউডের অন্যতম পরিচিত মুখ রানা হামিদ।

রানা হামিদ ছিলেন চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, অভিনেতা, সেন্সর বোর্ডের সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক । গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রানা হামিদ এক সময় বেশকিছু চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। এর মধ্যে আলোচিত চলচ্চিত্রগুলো হলো- ‘মাসুদ রানা এখন ঢাকায়’ ও ‘ঢাকার রানী’।

এদিকে, চলচ্চিত্র নির্মাতা রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। আজ মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

রোটারী ফুটবল ফেস্ট ২০২৫ চ্যাম্পিয়ন রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি, চট্টগ্রাম রোটারী ফুটবল ফেস্ট ২৫ গত ১৯ সেপ্টেম্বর পতেঙ্গার এস. বি. স্পোর্টস কমপ্লেক্সে সম্পন্ন হয়েছে, এতে চট্টগ্রাম অঞ্চলের ১০ টি রোটারী ক্লাব অংশ গ্রহণ করেন। অংশগ্রহণকারী ক্লাবগুলো হলো রোটারি ক্লাব অব চিটাগাং পিস, রোটারি ক্লাব অব চিটাগাং ডাউনটাউন, রোটারি ক্লাব অব রিভারাইন হালদা, রোটারি ক্লাব অব চিটাগাং সুপ্রিম, রোটারি ক্লাব অব […]