ভোলায় হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে নতুন বই উপহার

Share the post

মোঃ সামিরুজ্জামান, ভোলা প্রতিনিধি: ভোলা সদরের প্রত্যন্ত এলাকা শাপলা বাজারে অবস্থিত হারুন অর রশিদ স্মৃতি পাঠাগারে পাঠকদের জন্য বই উপহার দিয়েছেন ‘পলি মাটির দেশ’ ইতিহাস গ্রন্থের লেখক মোস্তফা হারুনের স্ত্রী জাহানারা বেগম এবং তাঁর মেয়ে রিতা জেসমিন।

শনিবার (২৯ মার্চ) বিকেলে পাঠাগারটি পরিদর্শনকালে তারা এ বই উপহার দেন এবং পাঠাগারের প্রশংসা করেন।বই গ্রহণ করেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ডা. মো. মহিউদ্দিন। বই প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নীহার মোশারক, কবি আল মনির, কবি সাইমুন পাশা ও কবি ছোটন সাহা।

অনুষ্ঠান শেষে কবি ও লেখকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।২০২৩ সালে ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের গঙ্গাকীর্তি গ্রামে পাঠাগারটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ২,৫০০ বই রয়েছে। পাঠকদের সুবিধার্থে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এটি খোলা থাকে। এছাড়াও, মাঝে মধ্যেই এখানে কবি ও লেখকদের সাহিত্য আড্ডার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]