ভোলায় পিয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

Share the post

মোঃ সামিরুজ্জামান , প্রতিনিধি ,চ্যানেল ২১, ভোলা : ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে পিয়াজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে কৃষকদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে কৃষক মাঠ দিবস। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেলে এ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কৃষি ইউনিটের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজিইউএস) উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। মাঠ দিবসের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পিয়াজ চাষ এবং উৎপাদিত পিয়াজ দীর্ঘ সময় সংরক্ষণের কৌশল সম্পর্কে অবহিত করা। এতে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম। তিনি বলেন, “পিয়াজ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এর উৎপাদন ও সংরক্ষণে কৃষকদের সচেতনতা বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব।” তিনি আরও বলেন, “অনেক কৃষক এখনো সঠিকভাবে সংরক্ষণের পদ্ধতি জানেন না। মাঠ দিবসের মাধ্যমে তারা হাতে-কলমে প্রশিক্ষণ পাচ্ছেন, যা ভবিষ্যতে তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হবে।”

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক অরুণ কুমার সিনহা। তিনি বলেন, “পিকেএসএফ-এর সহায়তায় আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছি। কৃষকের পাশে দাঁড়ানোই আমাদের প্রধান লক্ষ্য।”

 

অনুষ্ঠানে প্রকল্পের টেকনিক্যাল অফিসার কৃষিবিদ মুরাদ হাসান চৌধুরী পিয়াজের আধুনিক জাত, জমি প্রস্তুত, সার ব্যবস্থাপনা, সেচ ও কীটনাশক প্রয়োগসহ আধুনিক চাষ পদ্ধতি তুলে ধরেন। এছাড়াও তিনি পিয়াজ সংরক্ষণের জন্য স্থানীয়ভাবে কীভাবে খরচ কমিয়ে কার্যকর পদ্ধতি ব্যবহার করা যায়, সে বিষয়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন। অনুষ্ঠান শেষে কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং একটি প্রদর্শনী প্লট ঘুরে দেখানো হয়, যেখানে আধুনিক পদ্ধতিতে চাষ করা পিয়াজের ফলন সরাসরি দেখা যায়। এ ধরনের মাঠ দিবস কৃষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]