ভোলায় চোখের আলো রেটিনা গ্লুকোমা হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার’-এর উদ্বোধন

Share the post
মোঃরাশেদ খান, ভোলা:  ভোলায় আধুনিক চক্ষু চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে “চোখের আলো রেটিনা গ্লুকোমা হাসপাতাল এন্ড ফ্যাকো সেন্টার”। রবিবার (৫ অক্টোবর) সকালে শহরের বাংলা স্কুল মোড় সংলগ্ন হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মোঃ ইমন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাস্টার মোঃ জাকির হোসাইন ও বিশিষ্ট চিকিৎসক সমাজসেবকগণ। অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে হাসপাতালের আধুনিক চিকিৎসা কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানান, এখানে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত Phaco (ফ্যাকো) ছানি অপারেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া রোগীরা অপারেশনের পুরো প্রক্রিয়া সরাসরি (লাইভ) স্ক্রিনে দেখতে পারবেন।
হাসপাতালটিতে কর্ণিয়া, রেটিনা, গ্লুকোমা ও শিশু চক্ষু বিভাগসহ চক্ষু চিকিৎসার সকল বিভাগ নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরিচালিত হবে।ভোলার অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর কথা বিবেচনা করে হাসপাতাল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, প্রতি বছর অন্তত এক হাজার রোগীকে বিনামূল্যে SICS (লেন্সসহ হাতের সাহায্যে) পদ্ধতিতে ছানি অপারেশন করা হবে।
রোগীদের চিকিৎসা সেবা আরও সহজলভ্য করতে হাসপাতাল কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা বিনামূল্যে নিজস্ব বাস ও অ্যাম্বুলেন্স সার্ভিস চালুর ঘোষণা দিয়েছে।উদ্যোক্তারা জানান, “ভোলার সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দেওয়া ও সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]