ভোলায় এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি- চ্যানেল ২১ : সারা দেশের মতো ভোলাতেও আগামী বৃহস্পতিবার (১০ এপ্রিল) একযোগে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার ভোলা জেলায় মোট ২৩ হাজার ৭০০ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থী রয়েছে ১৪ হাজার ৬৭৮ জন, দাখিল পরীক্ষার্থী ৭ হাজার ৭৪৫ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ১ হাজার ২৭৭ জন।

পরীক্ষা গ্রহণের জন্য জেলায় মোট ৪৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসির জন্য ২৬টি, দাখিলের জন্য ১৫টি এবং ভোকেশনালের জন্য ৮টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ২ হাজার ২৮৪ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ২১ হাজার ৪১৬ জন। এ বছর এসএসসিতে ৬৮২ জন, দাখিলে ১ হাজার ৩৩৬ জন এবং ভোকেশনালে ২৬৬ জন পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে।

প্রথম দিনে তিনটি বিভাগেই বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।এ বিষয়ে ভোলা জেলা শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ফজলে গোফরান জানান, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে প্রশাসনিক নিরাপত্তাও জোরদার থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]