ভোটের মাঠে নিরপেক্ষ নিরাপত্তায় যশোর অঞ্চলে ১৮৩ প্লাটুন বিজিবির মোতায়েন

Share the post
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরসহ যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন থেকে বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল ১০টায় এক প্রেস ব্রিফিংএ তথ্য জানান যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে। কর্ণেল সাইফুল্লাহ সিদ্কিী।
নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে বিজিবি। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে তারা।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৮টি জেলার ১০৮টি উপজেলার ৬২টি সংসদীয় আসনে মোট ১৮৩ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। যশোর ব্যাটালিয়নের আওতায় ৩ জেলার ১৬ উপজেলায় ১১টি আসনে মোতায়েন করা হয়েছে ৩১ প্লাটুন বিজিবি সদস্য।এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদারে চেকপোস্ট, ডমিনেশন পেট্রোল, ড্রোন ও বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিজিবির RAT, QRF, হেলিকপ্টার ও বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]