ভাসানচর থেকে পালাচ্ছে রোহিঙ্গারা

Share the post

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্প নগরীতে আসছে রোহিঙ্গারা। সম্প্রতি পালিয়ে আসা এমন ৬২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নজরদারি না বাড়ালে রোহিঙ্গাদের মাধ্যমে মিরসরাই অঞ্চলে মাদকদ্রব্যের বেচাকেনা বাড়বে। নষ্ট হতে পারে শান্তিপূর্ণ পরিবেশ।

২০১৭ সালে রাখাইনে মিয়ানমার সরকারের নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দেয় সরকার। যেখান থেকে পরবর্তীতে বেশ কিছু রোহিঙ্গা পালিয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এবছরের শুরুর দিকে প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয় নোয়াখালীর ভাসানচরে নির্মিত আশ্রয় কেন্দ্রে। কিন্তু সম্প্রতি সেখান থেকেও পালিয়ে যায় কিছু রোহিঙ্গা। তাদের কেউ কেউ আশ্রয় নিচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে গড়ে ওঠা বঙ্গবন্ধু শিল্পনগরীতে।

গত কয়েকমাসে এখান থেকে চারদফায় ৬২ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ পুলিশ। সাগরপথে ভাসানচর থেকে পালিয়ে আসা এসব রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তারপরও এই প্রবণতা থামছেনা। এতে দুশ্চিন্তায় শিল্পনগর এলাকার সাধারণ মানুষ। তাদের আশঙ্কা, রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে এই অঞ্চলে মাদকসহ নানা অপকর্ম বেড়ে যাবে। এজন্য প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানালেন, রোহিঙ্গাদের এই অঞ্চলে ছড়িয়ে পড়া ঠেকাতে কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল নিশ্চিত করতে মন্ত্রণালয়ে জানানো হয়েছে।

এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত হবে বলেও আশা করছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]