ভাসানচরে সোলার প্যানেল চুরির সময় ৪ রোহিঙ্গা আটক

Share the post

নোয়াখালীর হাতিয়ার ভাসানচরের সোলার প্যানেল চুরি করে নেওয়ার সময় চার রোহিঙ্গা কিশোরকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।সোমবার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে আশ্রয়ণ প্রকল্পের ৬৩ ক্লাস্টারের সামনে থেকে চোরাই মালামালসহ তাদের আটক করে নৌবাহিনীর কার্যালয়ে সোপর্দ করা হয়।আটকরা হলেন- আশ্রয়ণ প্রকল্প ৩ এর ৫০ নম্বর ক্লাস্টারের এল-১৫ নম্বর কক্ষের বাসিন্দা মো. এরশাদ (১৪), ২৮ নম্বর ক্লাস্টারের সি-১০ নম্বর কক্ষের মো. রফিক (১৩), ২৪ নম্বর ক্লাস্টারের এ-১০ নম্বর কক্ষের কামাল হোসেন (১৫) ও ৬২ নম্বর ক্লাস্টারের এ-৪ নম্বর কক্ষের ওমর ফারুক (১৩)।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ৪১ নম্বর ক্লাস্টারের শেল্টারের সোলার প্যানেল চুরি করে নিয়ে যাচ্ছিল চার রোহিঙ্গা। এসময় তাদের এপিবিএনের সিভিল টিম আটক করে।ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে চার রোহিঙ্গা থানার হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে হাজির করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]