শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৭ লাখ টাকার সিগারেট জব্দ

Share the post

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৫৬ হাজার টাকা দামের বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এনএসআই বিমানবন্দর টিম এসব সিগারেট জব্দ করে।

বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান  বিষয়টি নিশ্চিত করেছেন।সূত্র জানায়, সকাল ৭টা ১০ মিনিটে দুবাই থেকে বিমানের বিজি-১৪৮ ফ্লাইট শাহ আমানতে অবতরণ করে। তল্লাশিকালে ওই ফ্লাইটের যাত্রী চট্টগ্রামের লোহাগাড়ার আনিসুল ইসলামের ব্যাগেজ থেকে ২৫২ কার্টুন মন্ড, ডানহিল ও ৩০৩ ব্রান্ডের সিগারেট পাওয়া যায়। প্রতি কার্টন সিগারেটের বাজারমূল্য ৩ হাজার টাকা হিসাব করলে এসব সিগারেটের দাম দাঁড়ায় ৭ লাখ ৫৬ হাজার টাকা।উদ্ধার করা সিগারেট জব্দ করে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]