চন্দনাইশে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

Share the post

সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় চন্দনাইশ উপজেলা দক্ষিণ গাছবাড়িয়ার তালুক নামক এলাকার একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট উপলক্ষে আলোচনা সভা ও কাঙালি ভোজের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান এবং চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির বেশ কয়েকজন সদস্য। মফিজুর রহমান বক্তব্য দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করার পর উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজ পাওয়া যায়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার বলেন, শোক দিবসের অনুষ্ঠানে সদ্য গঠিত উপজেলা ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে পদপ্রাপ্ত নেতাকর্মীদের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হলেও কেউই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ কোথাও চিকিৎসা নেননি। তাই আহতের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]