ভালুকায় তিন একর বনাঞ্চল আগুনে পুড়ে ছাই

Share the post

আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনাঞ্চলে আচমকা অগ্নিকাণ্ডে প্রায় ৩ একর বনভূমি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আংগারগাড়া ইউনিয়নের চানপুর এলাকায় ওই ঘটনাটি ঘটে। পরে খবর পেয়ে রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয় ফায়ার সার্ভিস।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, আগুন লাগার বিষয়ে খবর পেয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে যাই। পরে বিরতিহীন প্রচেষ্টায় রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কী কারণে আগুন লেগেছে, তা তদন্ত করে বলা যাবে।

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে উথুরা রেঞ্জের আঙ্গারগারা বিটের চানপুর এলাকায় আগুন লাগার খবর পান বন বিভাগের কর্মীরা। পরে নিজেরা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হন। বনাঞ্চলে বেতগাছের ভেতরে শুকনা পাতায় আগুন ছড়িয়ে পড়লে পরিক্রমায় তা বড় আকার ধারণ করে।

এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের ভালুকার আঙ্গারগারা বিটের কর্মকর্তা মো. মাজহারুল হক চ্যানেল ২১ কে বলেন, সংরক্ষিত বনাঞ্চলটির গজারি ও সেগুনগাছের নিচে বেতবাগানসহ বিভিন্ন ছোট গাছ ছিল। বনাঞ্চলে শুকনো পাতার স্তর ছিল। পাতার মধ্যে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিসকে দেরিতে খবর দেওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভেবেছিলাম নিজেরাই নেভাতে সক্ষম হবো। আগুন নেভাতে গিয়ে আমাদের চারজন কর্মী আহত হয়েছেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে ফায়ার সার্ভিসকে জানানো হয়।

তিনি আরও বলেন, বনের ক্ষতি করার জন্য কেউ উদ্দেশ্যমূলকভাবে আগুন লাগিয়ে দিয়েছে বলে মনে হয়েছে। আগুনে অন্তত তিন একর বনভূমির বেতবাগান ও ছোট গাছ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]