ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে দুর্গাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শত শত শিক্ষার্থীরা। রবিবার (১৮ মে) দুপুরে ডিগ্রি তৃতীয় বর্ষের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সরকারি কলেজ হিসেবে স্বল্প ব্যয়ে শিক্ষার সুযোগ থাকা সত্তে¡ও এমন অ-স্বাভাবিক ও অতিরিক্ত ভর্তি ফি নির্ধারণ, শিক্ষার্থীদের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টির সামিল বলে মনে করছে সাধারণ শিক্ষার্থীরা। ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ, শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে এক স্মারকলিপি গ্রহন করেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় কলেজ শিক্ষার্থী নুরে আলম ও জহির রায়হান বলেন, পৌর শহরের অন্যান্য কলেজে ১ হাজার দুইশত টাকা ভর্তি ফি নেয়া হচ্ছে। সরকারি কলেজ হিসেবে ভর্তি-ফি কম নেয়ার কথা থাকলেও, শিক্ষার্থীদের কাছ থেকে নিচ্ছে এক হাজার নয়শত কুড়ি টাকা। এছাড়া প্রায় সময়ই উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি পর্যায়ে অতিরিক্ত ফি আদায় করে থাকেন কলেজ কর্তৃপক্ষ। এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন ডিগ্রি ৩য়বর্ষের শিক্ষার্থী সুরাইয়া সুলতানা, স্বর্না আক্তার, সোহেল রানা, সাথী আক্তার, সাগর মিয়া প্রমুখ।

এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর মো. রেদওয়ানুর রহমান বলেন, বর্তমানে কলেজে অনেক শিক্ষকই অবসরে চলে গেছেন। শিক্ষার্থীদের পড়াতে বাহির থেকে খন্ডকালনি শিক্ষক এনে পাঠদান করাতে হয় বিধায় অতিরিক্ত কিছু টাকা নেয়া হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। আমি অফিসের কাজে বাহিরে আছি, কলেজে গিয়ে শিক্ষার্থীদের দাবীর বিষয়টি নিয়ে পুনঃ বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]