ব্রাহ্মণবাড়িয়ায় ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৭ টাকার একটি ঔষুধ ৩৫০ টাকা দাবি করার দায়ে  “জান্নাত ফার্মেসী নামে একটি ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বুধবার দুপুর দেড়টার দিকে শহরের কুমারশীল মোড়  এলাকার জান্নাত ফার্মেসীতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী, মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) মাধ্যমে জানা যায় কুমারশীল মোড় এলাকার জান্নাত ফার্মেসী রাত ১২ টার দিকে একজন ভোক্তা জরুরি প্রয়োজনীয় একটি দেশীয় ঔষধ (ইনজেকশন) ক্রয় করতে যায়। যার বাজার মূল্য সাড়ে ৭ টাকা। কিন্তু ফার্মেসির মালিক ৩৫০ টাকা দাবি করেন। রাতে প্রায় ফার্মেসী বন্ধ থাকায় ফার্মেসীর মালিক ভোক্তার নিকট এই অন্যায্য দাবি করেন। পরে বিষয়টি ভোক্তা তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করলে জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
তিনি জানান, ঘটনার সত্যতা যাচাই করতে দুপুরে জান্নাত ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ফার্মেসীর মালিক মোতাহার হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। অভিযান পরিচালনাকালে বিক্রয়রত অবস্থায় অন্যান্য ক্রেতাদের নিকট বিদেশি ঔষধ বিক্রয় ম্যামো ব্যতীত বিক্রয় করতে দেখা যায়। মূলত ঔষুধের গায়ের মূল্যের চাইতে অধিক মূল্য গ্রহণের উদ্দেশ্যে বিক্রয় ম্যামো সরবরাহ করছিলেন না। অভিযানকালে উক্ত প্রতিষ্ঠানে আরো অন্যান্য ক্রেতাগণ কৃত্তিম সংকটকালে অধিক মূল্যে ঔষধ বিক্রয়ের অভিযোগ করেন। পরে জান্নাত ফার্মেসিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করেন। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]