ব্যাটারি চুরির অপবাদে কিশোরকে হত্যা, লাশ পাওয়া গেলো রেললাইনের দ্বারে

Share the post
আশিকুর রহমান নরসিংদী : নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা কিশোরের পরিচয় পাওয়া গেছে। পরিবারের দাবি ব্যাটারি চুরির অপবাদে তাকে হত্যার পর রেললাইনের পাশে লাশ ফেলে রাখা হয়েছে। উদ্ধার হওয়া ওই কিশোরের নাম শুভ আহমেদ (১৪)। তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের সওদাগর বাড়ির আল-আমিনের ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্রীনিধি রেল স্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকার রেললাইনে এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে কিশোর শুভ’র মরদেহ উদ্ধার করে।নিহতের চাচা জিল্লুর রহমান অভিযোগ করে বলেন, ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের তুহিন ও হারুন নামে দুইজন লোক ব্যাটারি চুরির অপবাদ দিয়ে শুভকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে আমরা তাদের সাথে যোগাযোগ করলেও তারা শুভকে ছাড়েনি। পরদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে হত্যার ঘটনাটি জানতে পারি। তিনি আরো বলেন, শুভ এতিম ছেলে। ছোটবেলায়ই তার মা-বাবা মারা যায়। ওই সময় থেকেই আমরা তাকে বরণপোষণ দিয়ে বড় করেছি। এখন হালচাষ করার ট্রাক্টর ড্রাইভার। সে ছোট্ট একটি ছেলে, এভাবে তাকে না মেরে আমাদের কাছে বললে আমরা যত টাকা লাগতো দিতাম। আমরা শুভ’র হত্যাকারীদের বিচার চাই।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জহুরুল ইসলাম বলেন, লাশের শরীরে ট্রেনে কাটা পড়ার কোন চিহ্ন দেখা যায়নি। ময়না তদন্তের পর মঙ্গলবার রাতেই নরসিংদী রেলওয়ে স্টেশন কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কবর থেকে লাশ তোলে নিয়ে যেতে অনুমতি দেয়া হবে। এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল মাহমুদ বলেন, ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে বলে শুনেছি। তার হত্যার বিষয়টি আমি অবগত নই। এব্যাপারে আমাদের থানায় কেউ অভিযোগও করেনি। ময়নাতদন্ত রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]