বোয়ালখালীতে বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, বোয়ালখালী প্রতিনিধি: বন্যপ্রাণী ব্যবস্থাপনা এবং প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রাম ও উপজেলা প্রশাসন বোয়ালখালীর উদ্যোগে বোয়ালখালী উপজেলায় বন্যহাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত ১৩ ব্যক্তি ও পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান ২২ আগস্ট (শনিবার) সকালে উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হক চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ আবদুল করিম, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসাইনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে নিহত চারজনের প্রত্যেক পরিবারকে ১ লক্ষ টাকা, আহত একজনকে ৫০ হাজার এবং ফসলের ক্ষতির জন্য একজনকে ১৫ হাজার, দুইজনকে ২০ হাজার করে, পাঁচজনকে ২৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]