বোয়ালখালীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

Share the post

বোয়ালখালী উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নে একটি কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় গণমাধ্যমের একটি গাড়িসহ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।বুধবার (৫ জানুয়ারি) সকালে আহলা করলডেংগা ইউনিয়নের আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল।

তিনি  বলেন, আহলা করলডেঙ্গা ইউনিয়নের তিনটি কেন্দ্রে ঝামেলা হচ্ছে। ওইসব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। মোবাইল ফোন বন্ধ পাওয়ায় কোনও তথ্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আছেন।

জানা গেছে, আহলা করলডেঙ্গা ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আবুল মনসুরের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ হয়। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]