বোয়ালখালী থানার অফিসার ইনচার্জকে পূর্বাশার আলো’র গাছের চারা উপহার

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ বোয়ালখালী প্রতিনিধি: “আসুন গাছ লাগায়, দেশকে সবুজে সাজায়” এই শ্লোগানে আদর্শ শিশু-কিশোর সংগঠন পূর্বাশার আলো বোয়ালখালী উপজেলা শাখার মাসব্যাপী বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিমকে বিভিন্ন জাতের ১০০টি গাছের চারা উপহার দেয়া হয়। ৫ জুলাই শনিবার বিকেলে থানা প্রাঙ্গনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, যুগ্ম সম্পাদক সৈয়দ আরমন। পূর্বাশার আলোর বৃক্ষ রোপন ও বিতরণকে সাধুবাদ জানিয়ে অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, বৃক্ষ পরিবেশ ও মানুষের জন্য অত্যন্ত উপকারী। বৃক্ষের মাধ্যমে আমরা ফুল, ফল, ছায়, অক্সিজেনসহ নানা উপকার পেয়ে থাকি। এছাড়া বৃক্ষেন কাঠ ব্যবহার করে নানা রকম আসভাবপত্র বানিয়ে থাকি। তাই আমাদের সকলের উচিত নিজ নিজ সাধ্যমত বৃক্ষ রোপন ও পরিচর্যার মাধ্যমে এদেশকে সবুজে সুসজ্জিত করা। পূর্বাশার আলোর এই মহৎ উদ্যোগ আগামিতেও অব্যাহত রাখার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]