রিমা খাতুন, বেলকুচি উপজেলা,সিরাজগঞ্জ:সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চাঁদ মেটুয়ানি এলাকায় খড়ের পালা থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে চাঁদ মেটুয়ানি এলাকার একটি বাড়ির পাশে রাখা খড়ের পালা পরিষ্কার করার সময় স্থানীয়রা একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিভলবারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে সেখানে এলো এবং কারা এটি ব্যবহার করত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।এদিকে, হঠাৎ খড়ের পালা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

