বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মির্জা মোস্তফা জামানের উদ্যোগে দোয়া মাহফিল

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় সিরাজগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামানের উদ্যোগে শহরের বি এল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে এবং চত্বরে সমবেত হয়ে তারা মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।
মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামের এক আপসহীন কণ্ঠস্বর। তিনি শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের কোটি মানুষের আস্থার প্রতীক ও মা। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কখনো পূরণ হওয়ার নয়।
তিনি আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনায় আমরা আজ তার রুহের মাগফেরাত কামনায় সমবেত হয়েছি। দেশনেত্রী আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার আদর্শ আমাদের হৃদয়ে অম্লান থাকবে। আমরা শপথ করছি, তার রেখে যাওয়া আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই আমরা চালিয়ে যাব। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন দেশনেত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. রেজাউল করিম। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনাসহ তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য দোয়া করা হয়। পরিশেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবারক বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]