বিনামূল্যেই মিলবে আইসিইউ এম্বুল্যান্স

Share the post
চট্টগ্রামে বিনামূল্যেই মিলবে আইসিইউ এম্বুল্যান্স! শুধু ফোন করলেই বাসা থেকে হাসপাতাল পর্যন্ত পৌঁছে দিবে এই আইসিইউ এম্বুল্যান্স। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং মডেল থানার উদ্যোগে আজ থেকে চালু হয়েছে এই সেবা। এর আগে একটি এম্বুল্যান্স ও পাঁচটি সিএনজি নিয়ে বিনামূল্যে রোগী পরিবহন সেবা চালু করা হয়। আজ তার সাথে যুক্ত হল আরও একটি আইসিইউ এম্বুল্যান্স ও চারটি সিএনজি।
May be an image of 1 person and standing
ডবলমুরিং থানার বিনামূল্যে রোগী পরিবহন সেবা আরও সমৃদ্ধ হয়েছে। আজ যুক্ত হয়েছে আরও একটি আইসিইউ এম্বুল্যান্স ও চারটি সিএনজি। এ নিয়ে আমাদের এই সেবায় নিয়োজিত হল ২ টি এম্বুল্যান্স ও ৯ টি সিএনজি। ০১৩২০০৫২৭৪৯ নাম্বারে ফোন করলে বিনামূল্যে বাসা থেকে এসব গাড়ি রোগীকে হাসপাতালে নিয়ে যাবে। আবার হাসপাতাল থেকে বাসায়ও পৌঁছে দিবে।
আইসিইউ এম্বুল্যান্সটি প্রদান করেন লায়ন ক্লাব অফ ব্লু স্কাই এবং লায়ন ক্লাব অফ চট্টগ্রাম সিটি। বাকি চার সিএনজি প্রদান করেন সিদ্দিক রেজওয়ান ওয়েলফেরার ফাউন্ডেশন, শেখ মুজিব রোড,ডবলমুরিং এবং মোঃ জানে আলম, সুপারিওয়ালা পাড়া,ডবলমুরিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]