বিজয়নগরে সাড়ে ছয় কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ

Share the post

মোঃ শামীম মিয়া ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আমতলী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ অক্টোবর আনুমানিক ১০ঃ ৩০ মিনিটে বিজিবির একটি বিশেষ দল আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহজনক একটি পিকআপভ্যান আটক করে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির ভেতর লুকানো অবস্থায় পাওয়া যায়:

৭,১১৮ পিস মোবাইল ফোনের ডিসপ্লে

১৯৫ প্যাকেট পিয়াজের বীজ

৮,৩১৬ পিস বিভিন্ন ধরনের ইনজেকশন

১টি পিকআপ ভ্যান

আটককৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার টাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলনীতিতে অনুপ্রাণিত হয়ে সরাইল ব্যাটালিয়ন সীমান্ত দিয়ে অবৈধ মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]