বিজয়নগরে কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ।

Share the post

মোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) একটি বিশেষ টহল দল ৭ সেপ্টেম্বর (রবিবার) বিকেল ২টা ১০ মিনিটে উপজেলার ইসলামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।অভিযানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৩,২৭২ কেজি ভারতীয় চিংড়ি শুঁটকি এবং একটি ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৩৩ লাখ ১৬ হাজার টাকা।এছাড়া, ৬ সেপ্টেম্বর (শনিবার) পৃথক আরেকটি অভিযানে বিজিবি সদস্যরা আনুমানিক ৬১ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা, আতশবাজি ও তারাবাতি জব্দ করে। একই অভিযানে আরও ৬৬ হাজার ৯৫০ টাকা মূল্যের ১২৩ বোতল ইস্কাফ, ৮ বোতল মদ ও ২৩ বোতল বিয়ার আটক করা হয়।বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে তারা বদ্ধপরিকর। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বিজয়নগরে ১০ বছর পর ডাকাতি মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ডাকাতি মামলার ১০ বছর পর ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।   ১০ই এপ্রিল শুক্রবার দিবাগত রাত আনুমানিক  সাড়ে ১২টার দিকে উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তার পলাতক ডাকাত মুর্শিদ ওরফে মোরশেদ। তিনি উপজেলার কেনা গ্রামের বাসিন্দা চেনু মিয়ার […]

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় চোরাচালানী মালামাল এবং মাদকদ্রব্য আটক।

Share the post

Share the postমোঃ শামীম মিয়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃমহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এ মূলমন্ত্রে দিক্ষিত হয়ে সীমান্ত দিয়ে যাতে ভারত হতে মাদকদ্রব্যসহ যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে।   […]